ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দুর্দান্ত জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

নিজস্ব সংবাদদাতা:
নভেম্বর ৩০, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ছন্দটা ধরে রেখেছেন ফারজানা হক পিংকি। টানা দ্বিতীয় ফিফটিতে বাংলাদেশকে টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন এই ওপেনার। ৫ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশর নারী ক্রিকেট দল। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড। ৩৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও তিনে নেমে দলটির উইকেটকিপার অ্যামি হান্টার খেলেন ৬৮ রানের ইনিংস। ত্রিশোর্ধ্ব দুটি ইনিংস খেলেছেন ওরলা প্রেন্ডেরগাস্ট (৩৭) এবং লরা ডেলানি (৩৩)।তবে সুলতানা-স্বর্ণাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত দুইশর আগেই থামতে হয় আইরিশদের। ৫০ ওভারে ৬ ওভারে ১৯৩ রান পর্যন্ত পৌঁছায় দলটি।বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট পেয়েছেন স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার।১৯৪ রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার মুর্শিদা খাতুনকে (৬) হারায় বাংলাদেশ। তবে অন্য ওপেনার ফারজানা হকের ফিফটি (৫০) এবং শারমিন সুপ্তা (৪৩) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির (৪০) সময়োপযোগী দুই ইনিংসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। শেষদিকে ২৯ বলে অপরাজিত ২৯ রান করে বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙর করান স্বর্ণা।আইরিশদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন লরা ডেলানি।আগামী ২ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সে ম্যাচে আইরিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।