ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর জেলা প্রশাসক এর সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি :
নভেম্বর ২৮, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান মহোদয় এর সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ সেলিম হোসেন মহোদয় এবং পিরোজপুর প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ। উপস্থিত ছিলেন সকল ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পিরোজপুরের নেছারাবাদে চাঞ্চল্যকর জাফর হত্যা মামলার আসামি গ্রেফতার

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের  নেছারাবাদে চাঞ্চল্যকর জাফর হাওলাদার (৩৮) হত্যা মামলার অন্যতম আসামি মোঃ চুন্নু মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নবগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‍্যাব-৮ এর সহকারী পরিচালক রেজাউল ইসলাম (এএসপি) এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। চুন্নু মোল্লা নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের পূর্ব জৌসার গ্রামের মৃত রউফ মোল্লার ছেলে। সে পূর্ব জৌসার গ্রামে একটি মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনায় জাফর হাওলাদার (৩৮) নিহত হয়েছিলো। সেই জাফর হত্যা মামলার অন্যতম আসামি ছিলো চুন্নু হাওলাদার। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব এর সহকারী পরিচালক রেজাউল ইসলাম তাকে গ্রেফতার করে নেছারাবাদ থানায় হস্তান্তর করেন। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন জানান, জাফর হত্যা মামলার আসামি মোঃ চুন্নু মোল্লাকে র‍্যাব-৮ গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুরের ইন্দুরকানীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে  ইন্দুরকানী উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলীর সভাপতিত্ব সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের উন্নয়নের স্বপ্ন পুরুষ বাংলাদেশ জামায়াত ইসলামীর পিরোজপুর -১ আসনের  সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদ।  অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদি দলের উপজেলা আহবায়ক মো, ফরিদ আহমেদ, জামায়াত ইসলামী উপজেলার আমীর মাও লানা আলী হোসেন, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, কৃষি কর্মকর্তা কামরুন নেসা সুমি,  বিএনপি সস্য সচিব আলমগীর কবির মান্নু,সহকারি কমিশনার ভুমিকা এস এস আল আমীন,প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসেন, সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি  গাজী আবুল কালাম প্রমুখ।এছারা উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবিন্দ।এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল  আলম উপজেলা আবাসিক চত্তরে একটি কৃষ্ণ চুড়া গাছের চারা রোপন করেন। পরে র্দুযোগ ও ত্রান মন্ত্রালয় কতৃক  ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি গ্রস্থদের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরন করেন, জন স্বাস্থ্য বিভাগ কৃতক রেইন হার্ভেস্ট ওয়াটার ট্যাঙ্কি অনুষ্ঠানে যোগ দেন,  পরোবর্তি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের  পক্ষোথেকে এডিবি উন্নয়ন তহবিল থেকে থেকে ২৯ জন কৃষকের মাঝে বাঙ্গি, তরমুজ বীজ ও সার বিতরন করেন।  মত বিনিময় সভা শেষে উপজেলা প্রকৈশলি দপ্তরের আয়েজনে এডিবি উন্নয়ন তহবিল থেকে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করেন।

যুব নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের দক্ষ উদ্যোত্তা তৈরীর লক্ষে পিরোজপুরে ‘বিজনেস’ শীর্ষক অবহিতকরণ সভা

পিরোজপুর প্রতিনিধি: যুব নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের দক্ষ উদ্যোত্তা তৈরী এবং জলবায়ু সহনশীল টেকসই ব্যবসা পরিচালনার লক্ষে পিরোজপুরে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ-লেড বিজনেস’ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)
দুপরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিঙ্গাপুর ভিত্তিক দাতা সংস্থা টিক-টক এর আর্থিক সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা  ব্র্যাক এর  উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এর সভাপতিত্বে এবং ব্র্যাক জেলা সমন্বয়ক মো. হাসিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর সনাক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, বেসরকারী উন্নয়ন সং¯’া ডাক দিয়ে যাই প্রতিনিধি আসাদুর রহমান, পিরোজপুর প্রেসক্লবের সহ সভাপতি ইমাম হোসেন মাসুদসহ অন্যরা।
সভায় জানানো হয়, প্রকল্পের মাধ্যমে পিরোজপুরসহ দেশের ১৮টি জেলায় যুব নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের দক্ষ উদ্যোত্তা হিসেবে গড়ে তোলার লক্ষে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের জলবায়ু সহনশীল টেকসই ব্যবসা পরিচালনার সুযোগ ও সচেতনতা তৈরী করা হবে। পিরোজপুর জেলায় তিনটি উপজেলার ১৫০ জন যুব নারী-পুরুষ ও প্রতিবন্ধি ব্যক্তি এ প্রকল্পের সুযোগ পাবেন।

পিরোজপুরে স্কুল ডে উদযাপন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ব্যাতিক্রমী ভাবে উদযাপন করা হয়েছে স্কুল ডে। পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের ওই প্রতিষ্ঠানে ব্যতিক্রমধর্মী এই স্কুল ডে উদযাপন করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  বেলা ১১ টায় জেলা প্রশাসন এর সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কেক কেটে স্কুল ডে’ র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণীর ক্লাসগুলো বিভিন্ন ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয় এবং বাহারী রকম পিঠা তৈরি করে পরিবেশন করা হয়। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, শিক্ষা ও আইসিটি বিভাগের সহকারী কমিশনার ফাহমিদা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।