ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নভেম্বর ২৮, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁর সাপাহারে মেসকাতুন জান্নাত (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সাপাহার উপজেলার মুরগীহাটি এলাকায় এক চারতলা ভবনের তৃতীয় তলায় এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।সাপাহার থানা সূত্রে জানা গেছে, উপজেলার তিলনা দামইল গ্রামের আবুল হোসেন এর মেয়ে মেসকাতুন জান্নাত সাপাহারে তার ফুপির সাথে ভাড়াস্থ বাসায় থেকে সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে লেখাপড়া করত।ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার ফুপি আকতার বানু ভাইয়ের মেয়ে মেসকাতুনকে রেখে জবই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে যায়। ঘটনাক্রমে মেসকাতুন কলেজে না গিয়ে বাসায় ঘরের দরজা লেগে দিয়ে সবার অজান্তে সিলিংফেনের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। দুপুর ২টার দিকে তার ফুপি স্কুল হতে বাসায় ফিরে রুম বন্ধ দেখে ভাতিজিকে ডাকতে শুরু করে। কিছুতেই সাড়া না পেয়ে ফুপি আকতার বানু বাসার মালিককে বিষয়টি অবগত করেন। এরপর বাসার মালিক চেষ্টা করেও কোন ফল না পাওয়ায় স্থানীয় থানায় সংবাদ দেয়। খবর পেয়ে বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে সিলিংফেন হতে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস লাগানো মৃত মেসকাতুন কে নামায়। পারিবারের তরফ হতে কোন প্রকার আপত্তি না থাকায় মেসকাতুনের লাশ পুলিশ তার বাবাকে বুঝিয়ে দেয়।এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। প্রাথমিক ভাবে এখনও কলেজ মেসকাতুনের আত্মহত্যার কোন কারণ জানা যায়নি বলেও পুলিশ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।