ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
নভেম্বর ২৭, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার (২৭নভেম্বর-২৪) বিকেলে কর্মী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মোঃ রিজাউল ইসলামের সভাপতিত্বে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক কেশবপুর উপজেলা আমির মাওলানা আব্দুস সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ রিজাউল ইসলাম। প্রভাষক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ মুক্তার আলী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম, কৃষিবিদ প্রভাষক তাজামুল ইসলাম, কেশবপুর পশ্চিম শাখার সভাপতি খায়রুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুর রহমান, মাওলনা মুজিবুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মোহাম্মদ আবু সাঈদ, মোঃ আশরাফুল আলম ও মোঃ আব্দুল মোমিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।