ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার তালায় ছেলের মারপিটে গুরুতর আহত মায়ের মৃত্যু

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি :
নভেম্বর ২৭, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় ছেলের মারপিটে গুরুতর আহত মা ছবিজান বেগম(৮০)চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বরন করেছেন।বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রামের মৃত্য আলীমুদ্দি খাঁর স্ত্রী।এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহতের ছেলে মোঃ বিল্লাল খাঁ জানান,তাদের ভিটাবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন মেঝ ভাই কাশেম আলী খাঁ’র (৪৫) সাথে বিরোধ চলছিল তার। বাড়ি হতে বাহির হওয়ার পথ ভাই কাসেম বেড়া দিয়ে ঘিরে রেখেছে ।প্রায় ৭ মাস ধরে চলাচলের পথে বাঁধা দিয়ে রেখেছে ।স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার সালিশ বৈঠক করেও মিমাংশা করতে পারেনি। সে কাহারো কথা মানতে চায় না। গত ১১ নভেম্বর দুপুরে বাড়ি হতে বের হওয়ার সময় তাকে মারধর শুরু করে। এসময় মা তাকে বাঁচাতে এগিয়ে আসলে সে ও তার স্ত্রী রোজিনা বেগম মাকেও ব্যাপক মারধর করে আহত করে। এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তাদের সহযোগিতায় মাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করি। মায়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্মরত চিকিৎসকরা জানান, অসুস্থ মায়ের সঠিক চিকিৎসা করাতে ঢাকায় নেয়ার পরামর্শ দেন।অর্থাভাবের কারণে ঢাকায় না নিয়ে বাড়িতে ফিরে নিয়ে আসেন। বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।নিহতের ছেলে আরো জানান, মারামারির ঘটনায় তালা থানায় তিনি বাদি হয়ে তার ভাই কাশেম আলী খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও মুকুল কে আসামী করে মামলা দায়ের করেন।তবে তাদের কেউ এখনো গ্রেফতার হয় নি।এবিষয়ে অভিযুক্তরা পলাতোক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর রহমান জানান, এই ঘটনায় একটি মামলার প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।