ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদে চরে অজ্ঞাত নারীর লাশ

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি :
নভেম্বর ২৩, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা তালায় কপোতাক্ষ নদের চর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করছে থানা পুলিশ।শনিবার ( ২২ নভেম্বর) দুপুরে তালায় মাঝিয়াড়া শশ্মানঘাটের ওপারে চরগ্রামের কপোতাক্ষ নদের চর থেকে লাশটি উদ্ধার করা হয়।তবে এখন পর্যন্ত লাশটির এখনো পরিচয় জানা যায়নি।থানা পুলিশ সুত্রে জানাযায়, শুক্রবার দুপুর গ্রামের বাসিন্দারা কপোতাক্ষ নদের চরে অজ্ঞাত নারীর মরদেহটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে দুপুর ২ টার দিকে উপুড় হয়ে পড়ে থাকা অজ্ঞাত নারীর লাশ টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।তালা থানার অফিসার্স-ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ওই অজ্ঞাত নারীর লাশ টি উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।তবে পরিচয় জানতে কাজ চলছে বলে জানান তিনি।

তালায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের  চতুর্থ খেলায়  দেবু সরকার ক্লাব  বিজয়ী

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি  : সাতক্ষীরার তালায় আট দলীয় দুই লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত  হয়েছে।
 শুক্রবার   (২২ নভেম্বর) বিকালে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তালা সাংবাদিক ফোরাম ও চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মীর শাহিন হোসেন  ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, , সাংবাদিক সেকেন্দর আবু জাফর বাবু  , সেলিম হায়দার  মোঃ শফিকুল ইসলাম, আসাদুজ্জামান রাজু, আজিজুল ইসলাম প্রমুখ।
 খেলায় মনিরামপুর  দেবু সরকার  ক্লাব ১-০ গোলের খুলনা তরুণ সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মোঃ রাজু আহম্মেদ । ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ মোঃ অলিউল ইসলাম। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।