ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের পিরোজপুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
নভেম্বর ১৬, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অধস্তন আদালতের কর্মচারীদের ২ দফা দাবী বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে পিরোজপুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি রেজোয়ান খন্দকার।বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: অহীদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা হেদায়েতুন্নবী জাকির, কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার, প্রধান আলোচক কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি মো: নাজিম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: তারিক আহম্মেদ রিংকু, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাস, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির উপদেষ্ঠা মোহাম্মদ শামসুদ্দোহা।অনুষ্ঠানে বক্তরা বলেন, অবিলম্বে অধস্তন আদালতের কর্মচারীদের ২ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভঅগীয় কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ ব্লক পদ বিলুপ্ত করে যুগপোযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রনয়ন করতে হবে।

পিরোজপুরের কাউখালীতে ৫ দিনব্যাপী কেন্দ্রীয় আশ্রমে শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৩ তম আবির্ভাব উৎসব শুরু

পিরোজপুর প্রতিনিধি : লাখো ভক্ত ও পূন্যার্থীদের সমাগমের মধ্য দিয়ে শনিবার শুরু হয়েছে উপমহাদেশের মধ্যে অন্যতম পিরোজপুরের কাউখালী শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের ৫দিন ব্যাপী রাস উৎসবের মিলন মেলা। শ্রী গুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৩ তম আবির্ভাব উপলক্ষে ১৬ নভেম্বর শনিবার শুরু হয়ে ২০ নভেম্বর বুধবার পর্যন্ত চলবে এ উৎসব। শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ শনিবার আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলণের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন। এরপর এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভা যাত্রায় অংশ গ্রহণ করেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির আহবায়ক এস,এম আহসান কবীর, সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃকি শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এ উৎসবে সারা দেশ সহ পার্শ্ববর্তী ভারত ও নেপাল থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরাও এ উৎসবে সমবেত হয়েছে। উৎসব উপলক্ষে আশ্রম সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় এবারও বসেছে নানা রকমের দোকানপাট। মেলায় রকমারি পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। নাগরদোলা সহ শিশুদের বিনোদনেরও অনেক খেলনায় জমবে আনন্দমেলা। কাঠ ফার্নিচারের দোকান বসেছে উৎসবের অনেক আগে থেকেই। এদোকানগুলো চলবে অনুষ্ঠান শেষ হওয়ার পর আরও এক মাস পর্যন্ত। আশ্রম সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও সাধারণ সম্পাদক এডভোকেট রনঞ্জয় কৃষ্ণ দত্ত এ উৎসব সফল করার জন্য স্থানীয় প্রশাসন তথা রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আগত সকল ভক্ত বৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, এ উপলক্ষে প্রশাসন ব্যাপক নিরাপত্তার জোরদার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।