ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিএনপির ৩ নেতা-কর্মী আটক

ডেস্ক রিপোর্ট :
ডিসেম্বর ৭, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলায় বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছেন পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পূর্বে দায়েরকৃত নাশকতা মামলায় আটক দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন মোংলা পৌর বিএনপির প্রচার সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবলু ভূইয়া, মোংলা পৌর বিএনপি সদস্য জুলফিকার আলী ও মোংলা পৌর যুবদল নেতা নজরুল ইসলাম পন্ডিত। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পূর্বে দায়েরকৃত নাশকতার মামলায় বিএনপির তিন নেতা-কর্মীকে মঙ্গলবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও ‘হয়রানিমূলক’ মামলায় পুলিশের ধরপাকড়ের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ঢাকায় আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট ও নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য পুলিশ এখন বিএনপির নেতা-কর্মীদের আটক শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।