ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নর্থ ক্যারোলিনার সুইং স্টেটে জয়জয়কার ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ৬, ২০২৪ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। এই সুইং স্টেটগুলোতে ইলেক্টোরাল ভোট রয়েছে ৯৩টি। যেখানে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ ইলেক্টোরাল ভোট রয়েছে নর্থ ক্যারোলিনায়। আর এই রাজ্যে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখানে রয়েছে ১৬ ইলেক্টোরাল ভোট। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের জয় ২০২০ সালের নির্বাচনে তার সাফল্যের প্রতিফলন। এই রাজ্যের শহুরে-গ্রামীণ এলাকায় এবং রক্ষণশীল ভোটারদের মধ্যে দৃঢ় সমর্থন পেয়েছেন তিনি।নর্থ ক্যারোলিনা সাম্প্রতিক নির্বাচনে সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে একটি। এখানে ট্রাম্পের বারংবার জয় ইঙ্গিত দেয় যে, তার প্রচারণা সফলভাবে মূল ভোটারদের দারুণভাবে একত্রিত করেছে এবং শক্তিশালী একতা দেখিয়েছে। এছাড়া নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের বিজয়কে বৃহত্তর জাতীয় সফরল হিসেবেও দেখা যেতে পারে। বিশেষ করে শহর এলাকার বাইরে ভোটারদের কাছে ট্রাম্পের গুরুত্ব বোঝা যাচ্ছে এর মধ্য দিয়ে। উত্তর ক্যারোলিনার রাজ্যের স্থানীয় নির্বাচনের ফলাফল মার্কিন জাতীয় রাজনীতিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক প্রকাশিত সবশেষ ফলাফল অনুযায়ী, ২৭০ ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের (২১৪*) চেয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (২৪৭*)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।