ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কে হাসবেন শেষ হাসি

আওরঙ্গজেব কামাল :
নভেম্বর ৪, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বলে কথ। গোটা বিশ্বের নজর এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। এই নির্বাচনের জয় পরাজয় নিয়ে বিশ্বের অনেক দেশের স্বার্থ জড়িয়ে থাকে। যে কারনে এই নির্বাচনের গুরুত্ব বিশ্ববাসী দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানেই ‘মুক্ত বিশ্বের নেতা’ হয়তো পত্যক্ষ ও পরোক্ষ ভাবে বিশ্ববাসী জানে । স্বাভাবিকভাবে পুরো বিশ্বজুড়েই মার্কিন নির্বাচন নিয়ে আগ্রহ থাকে। আর মার্কিন নির্বাচনে জয়-পরাজয়ে অনেক দেশের ভাগ্যের পরিবর্তন ঘটে। এবারের নির্বাচন ছিল আরো অধিক আলোচনার সমালোচনার নানা নাটকীয় ঘটনাবহ। একদিনেরও কম সময় বাকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। আর মার্কিন নির্বাচনে জয়-পরাজয়ের ভাগ্য গড়ে দেয় সুইং স্টেট তথা দোদুল্যমান অঙ্গরাজ্যের ফল। মঙ্গলবার (৫ নভেম্বর) হবে এই নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে চমক দেখিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হবেন? নাকি ইতিহাস সৃষ্টি করে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হবেন? বিশ্ববাসীর এই প্রশ্নে বিভোর । ইতি মধ্যে কে জয়ী হলে কার কত লাভ – ক্ষতি হবে সে বিষয় ও অনেকে হিসাব মিলিয়ে দেখছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে মার্কিন নির্বাচন নিয়ে যে আগ্রহ তার কেন্দ্রে আছেন ডোনাল্ড ট্রাম্প। সংখ্যালঘু নির্যাতন নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হলে কি বর্তমান অন্তর্বর্তী সরকার চাপে পড়বে? এ প্রশ্ন বাংলাদেশর অনেক জনসাধারনের মধ্যে নানাবিধ প্রশ্ন বিরাজমান।বাংলাদেশ একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আসা অন্তর্বর্তী সরকার নানা ধরনের সংস্কার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। আছে নির্বাচনের তাগিদ। ড. ইউনূসের সরকারকে শুরু থেকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে জিতলে সেই সমর্থন অব্যাহত থাকবে বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকেরা। কিন্তু রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জিতলে কী হবে? এই সমর্থন কি চলে যাবে? কূটনীতিকেরা অবশ্য তেমনটা মনে করেন না। তবে ট্রাম্পের ওপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটা বড় প্রভাব আছে বলে তারা মনে করেন। তাতে বাংলাদেশের সঙ্গে ভারতের এখন যে সম্পর্ক তাতে ট্রাম্প জিতলে নরেন্দ্র মোদি তাকে প্রভাবিত করতে চাইবেন। বিশ্লেষকদের মতে তার ফল এমন হবে না যে ট্রাম্প হাসিনা সরকারকে আবার বসাতে চাইবে। এদিকে বিশ্ববাসী ভাবছে, ‘কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট হলে কী হবে তা বলা সহজ। কারণ তিনি জো বাইডেনের নীতির ধারাবাহিকতাই রক্ষা করবেন। তিনি ডেমোক্র্যাটদের নীতিই অনুসরণ করবেন। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসলে ইইক্রেন যুদ্ধ যেকোনভাবে শেষ করবেন। তবে ইসরায়েল নীতি আরো কড়া হলে মধ্যপ্রাচ্যে সংকট আরো বাড়তে পারে। ট্রাম্পের নির্বাচনি প্রচারের অন্যতম ইস্যু অভিবাসন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবির মনে করেন তিনি জিতলে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে পরিবর্তন আসবে। এতে বাংলাদেশের অভিবাসী, সেখানে যেসব বাংলাদেশি ছাত্ররা পড়তে যান তাদের জন্য সমস্যা হতে পারে। তিনি বলেন, ‘বাংলাদেশের যারা ওখানে আছেন তারাও ক্ষতির মুখে পড়তে পারেন। আর ট্রাম্প জিতলে রোহিঙ্গাদের জন্য আগের মতো তহবিল পাওয়া যাবে কি না তাও নিশ্চিত নয়।’ তবে ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেই মনে করেন তিনি। ট্রাম্পের নীতি কেমন সেটি তার আগের মেয়াদ থেকে ধারণা পেয়েছে বিশ্ববাসী। বলেন, ‘পুতিনের মিত্র ট্রাম্প এবার বিশ্বকে কোন দিকে নেবেন সেটাই দেখার বিষয়৷ তিনি চান যুক্তরাষ্ট্রকে আরো ধনী করতে৷ তার আগ্রহ যুক্তরাষ্ট্রকে নিয়ে।
যেভাবে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট
কারা প্রার্থী হতে পারেঃ
প্রেসিডেন্ট প্রার্থী হতে সংবিধান অনুযায়ী তিনটি শর্ত পূরণ করতে হবে৷ প্রার্থীকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, বয়স হতে হবে অন্তত ৩৫ বছর এবং ১৪ বছর যুক্তরাষ্ট্র্রে বসবাস করতে হবে৷ তবে মার্কিন সেনাবাহিনীর সদস্যদের জন্য শেষ শর্তটির ব্যতিক্রম রয়েছে৷মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীতে রাজনৈতিক পদে থাকা ব্যক্তি দেশের বিরুদ্ধে বিদ্রোহে যুক্ত হলে বা শত্রুদের সহায়তা করলে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না৷ কিন্তু আসন্ন নির্বাচনে এই ধারার প্রভাবের সম্ভাবনা তেমন দেখছেন না স্টেগার৷
প্রাইমারি ও ককাস কী?
নির্বাচনে লড়াইয়ের ময়দান উন্মুক্ত থাকলেও প্রাইমারি ও ককাসের মাধ্যমে মূল প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীর সংখ্যা কমিয়ে আনা হয়৷ এই দুই পদ্ধতির মাধ্যমে দলগুলো তাদের প্রার্থী বাছাই করে৷ নির্বাচনি বছরের বসন্তের শুরুর দিকে রাজ্য পর্যায়ে এই প্রক্রিয়া সম্পন্ন হয়৷ স্বাধীনভাবে কেউ প্রার্থী না হলে কোনো একটি রাজনৈতিক দলের অধীনে তাকে নিজ রাজ্যে নিবন্ধন করতে হয়৷প্রাইমারিতে গোপন ব্যালটের মাধ্যমে দলের নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ককাস প্রক্রিয়াটি আরো জটিল৷ রাজ্যগুলোতে রাজনৈতিক দলের সদস্যরা মিলিত হন৷ সেখানে তারা ভোটাভুটির মাধ্যমে নিজেদের প্রার্থী বাছাই করেন৷রাজ্য ও দল ভেদে প্রাইমারি ও ককাসের ভিন্নতা থাকলেও মূল লক্ষ্য একই৷ প্রার্থীর সমর্থন নির্ধারণ ও সাধারণ নির্বাচনের জন্য একজন প্রার্থী বাছাই করা৷রাজ্য পর্যায়ে প্রাইমারি ও ককাস শেষ হলে রাজনৈতিক দলগুলো জাতীয় কনভেনশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী ও তার রানিংমেট বা ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাই করেন৷
কনভেনশনে যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্য থেকে আগত ডেলিগেটেরা প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে ভোট দেন৷ একজন প্রার্থীকে মনোনয়ন পেতে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হয়৷ ডেলিগেটদের মধ্যেও দুইটি ভাগ রয়েছে৷ ডেমোক্র্যাটদের ক্ষেত্রে তাদের বলা হয় প্লেজড বা প্রতিশ্রুতিবদ্ধ এবং আনপ্লেজড বা অপ্রতিশ্রুতিবদ্ধ৷ রিপাবলিকানদের ক্ষেত্রে বাউন্ড বা বাধ্যতামূলক এবং আনবাউন্ড বা বাধ্যতামূলক নন৷ প্রতিশ্রুতিবদ্ধ/বাধ্যতামূলক ডেলিগেটরা রাজ্য পর্যায়ে প্রাইমারিতে জিতে আসাদেরই শুধু ভোট দিতে পারেন৷অন্যদিকে অপ্রতিশ্রুতিবদ্ধ/বাধ্যতামূলক নন এমন ডেলিগেটরা নিজেদের ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ভোট দিতে পারেন৷ ডেমোক্র্যাট কনভেনশনে অপ্রতিশ্রুতিবদ্ধ ডেলিগেটরা দ্বিতীয় রাউন্ড থেকেই শুধু ভোট দিতে পারেন৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।