ঢাকাশনিবার , ২৬ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব কে দুই গোলে হারালো পোল্যান্ড

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ২৬, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরব কে দুই গোলে হারালো পোল্যান্ড। কাতার বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়ে বিশ্বকে চমকিয়ে দেয় সৌদি আরব। শনিবার কাতারের ইডুকেশন সিটি স্টেডিয়ামে সৌদির বিপক্ষে ৩৯তম মিনিটে গোল করে পোল্যান্ডকে এগিয়ে নেন জিলেনস্কি। তবে মূল কৃতিত্বটা ছিল লেভান্ডোভস্কির। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সের মধ্যে পেয়েও শট নেননি বার্সা স্ট্রাইকার। কাটব্যাক করে সতীর্থ জিলেনস্কিকে বল দিলে জোরাল শটে জালে জড়ান তিনি। কয়েক মিনিট ব্যবধানে ডি-বক্সে পোল্যান্ডের বেইলিকের পায়ে লেগে সৌদি আরবের আল-শেহরি পড়ে গেলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিকে সেলিম আল-দাওসারির শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান পোলিশ গোলকিপার স্ট্যাসনি। ফিরতি বল উড়িয়ে মারেন মোহামেদ আল-ব্রেইক।সেই পেনাল্টি মিস করেন সৌদির তারকা খেলোয়াড় সালিম আল-দাউসারি। পেনাল্টির সেই সুযোগ মিস হওয়ায় হতাশায় মূষড়ে পড়েন সৌদির ফুটবলাররা।প্রথমার্ধে এরপরও গোলের সুযোগ পায় সৌদি। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় মুসলিম দেশটি। দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে ফের গোল করে পোল্যান্ডকে এগিয়ে নেন জিলেনস্কি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।