ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা ভঙ্গ করলে বরদাশত করা হবে না: ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

ডেস্ক রিপোর্ট :
জুলাই ১২, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন,কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। কেউ যদি আইনশৃঙ্খলা ভঙ্গের কোনো কার্যক্রম করে, তবে সেটি বরদাশত করা হবে না।শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব চত্বরে আয়োজিত ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪ ও ফল উৎসব’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি।ডিএমপি কমিশনার বলেন, সরকারি চাকরিতে কোটাপদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি চাকরিতে কোটাপদ্ধতির বিষয়টি আদালতের। আদালতের প্রতি সবার আস্থা রাখা এবং শ্রদ্ধা ও সম্মান থাকা উচিত। আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। সেটি সবার করা উচিত বলে তিনি মনে করেন ।সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি ক্র্যাব ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদন করে ন্যায়বিচার নিশ্চিতে পুলিশকে সহায়তা করেন সাংবাদিকরা। এজন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি।অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকেরা সব সময় সত্য প্রকাশে সচেতন ছিলেন। বিভিন্ন সময় দেশে-বিদেশে অপপ্রচার হয়েছে। সেই সময় সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরেছেন। অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নেতারা উপস্থিত ছিলেন।ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সাংবাদিক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির জ্যেষ্ঠ উপনির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম মিলটন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।