ঢাকাশনিবার , ৮ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও সভা

Link Copied!

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ জুন শনিবার দিবসটি পালনে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই শ্লোগানে জেলা কালেক্টরেট চত্তরে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ, কে, এম হাসানুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান বাবলু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। এ সময় কালেক্টরেট চত্তরের স্টলে ভূমি সম্বন্ধে বিভিন্ন বিষয়ে সেবা প্রদান করা হয়। এছাড়াও সদর উপজেলার ২০ জন সেরা ভুমি উন্নয়ন করদাতাকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।