ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার

Link Copied!

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ২ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। বুধবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১০৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৬০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১০টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। পুলিশ জানায়, সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে পৌর শহরের শান্তিনগর (একুশের মোড়) এলাকার মো: এমদাদুল হকের ছেলে মো: সাদেকুল ইসলাম ওরফে সুজন (৩৭) কে ১০৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি টিম বড় পলাশবাড়ী ইউনিয়নের ঝিগড়া বেলসাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো: আব্দুল কাদের (৫১) কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়াও সদর থানায় ৪টি, বালিয়াডাঙ্গী থানায় ২টি, হরিপুর থানায় ৩টি ও রুহিয়া থানায় ১টিসহ মোট ১০টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।