পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ৩৩টি ব্যাংক একাউন্ট এবং বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৮৩ দলিলের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ নির্দেশ দেন, দুদকের আইনজীবী খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায়, বেনজীর আহম্মেদের লেনদেনকৃত ৩৩ টি ব্যাংক হিসাব ও তার গোপালগঞ্জসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৮৩টি দলিল ক্রোকের জন্য দুদক আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

