ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ১১ কেজি গাঁজা সহ দুই নারী মাদককারবারি আটক

বাগেরহাট প্রতিনিধিঃ
মার্চ ২৩, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মার্চ) রাত নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পিলজংগ কামাল ফিলিং সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- মোংলা উপজেলার দিগরাজ বালুর মাঠ এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৩০) এবং রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে ফাতেমা আক্তার সাথী (২৩)।বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের পিলজংগ কামাল ফিলিং সার্ভিস এলাকায় অভিযান চালায়। এ সময় এক ঘণ্টার ব্যবধানে নুরজাহান বেগমকে ৭ কেজি এবং ফাতেমা আক্তারকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।আটক দুই নারী দীর্ঘদিন ধরে গাঁজার বড় বড় চালান হাতবদল করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।