রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় ১৬টি দোকান ভস্মীভূত হয়েছে।তিনি বলেন, সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তার আগেই ১৬ টি দোকান ভস্মীভূত হয়েছে ।রোজিনা আক্তার জানান, রাত ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এরপর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়।আগুন নেভাতে উত্তরা, টংগী, পল্লবী, মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে মোট ৯ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছে।তিনি বলেন, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।ঈদকে সামনে রেখে দোকানগুলোতে রাখা মালামাল পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন দোকান মালিকরা। লাখ লাখ টাকা লোকসানের চিন্তায় হতবিহ্বল তারা।প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘আগুন দেখতে পাওয়ার পরে বের হয়ে চলে যায়। কিন্তু গরু বা ছাগল যেগুলো ছিল, সেগুলো বের করতে পারেনি।’ স্থানীয়দের অভিযোগ, রাত ২টার কিছু আগে আগুন লাগলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় রাত দুইটার অনেক পরে।স্থানীয় একজন বলেন, ‘আগুন লাগার ৪০ মিনিট পর ফায়ার সার্ভিস এসেছে। তারপরও আসার পর বলে পানি নেই। শুধু শুধু পাইপ টানে আর দৌড়ায়। কিন্তু পানি নেই।
তবে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে ফায়ার সার্ভিস জানায়, দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন তারা। নয়টি ইউনিটের সহায়তায় রাত আনুমানিক পৌনে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, ‘কেউ যদি ৪০ মিনিট পরে আসার কথা বলে তাহলে তা সম্পূর্ণ মিথ্যা। এখান থেকে এক কিলোমিটার দূরে আমাদের উত্তরা ফায়ার স্টেশন। আগুনের সংবাদ পেয়েছি ২টা ৫ মিনিটে। আমরা ২টা ৯ মিনিটে এখানে এসেছি। এবং ২টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। পাশের কোনো আবাসিক ভবনে আগুন যেতে দেইনি।

