ঢাকাশুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে পুলিশের চেকপোষ্টে ১৬ কেজি

বাগেরহাট প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাট পৌরসভার দশানী মোড় এলাকায় পুলিশের চেকপোষ্ট দেখে মটরসাইকেলসহ ১৬ কেজি গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক ব্যবসায়ী। বুধবার (৭ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী এলাকায় ট্রাফিক পুলিশের বক্স এর সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পালিয়ে যাওয়া দুই মাদক বিক্রেতা ও মটরসাইকেলটির (পিরোজপুর-হ-১২-১৩৮৬) মালিককে চিহ্নত করার চেষ্টা করছে পুলিশ। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, ফিটসেন বিহিন গাড়ীর বিরুদ্ধে নিয়োমিত অভিযানের অংশ হিসাবে সকালে দশানী এলাকায় চেকপোষ্ট বসায় ট্রাফিক পুলিশ। এসময় সন্দেহজনক ওই মটরসাইকেলটিকে থামার জন্য নির্দেশ দিলে অজ্ঞাত ওই দুই মাদক বিক্রেতা মটরসাইকেলটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মটরসাইকেলটি তল্লাশী চালিয়ে দুটি বস্তায় থাকায় ৮টি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া দুই মাদক ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।