ঢাকাবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে পরকীয়ার জেরে ভাইপোর হাতে চাচা খুন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় কাকুড়াডাঙ্গা গ্রামে আপন দুই ভাই মিলে চাচাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে নিহত লাল্টু মোল্লা (৩৬) বড় ভাবি রিভা’কে পরকীয়ার জের ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। এ ঘটনার পরথেকে গোষ্ঠীর যৌথ পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। নিহত লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মিম আসাদ ও মিরাজ নামের আপন দুই ভাই তার চাচা লাল্টুকে পার্শ্ববর্তী কাকুড়াডাঙ্গা বিলের মাঠে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান, নিহত লাল্টু বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রিভার দুই ছেলে মিম আসাদ ও মিরাজ ধারালো অস্ত্র দিতে বিলের ধারে সবুজের মাছের খামারের নিকট পৌছালে এলোপাতারি কুপিয়ে জখম করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় লাল্টু মাটিতে লুটিয়ে পড়ে মৃতুরকোলে ঢলে পড়ে। স্থানীয় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার লাল্টুকে মৃত ঘোষনা করে।শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।