ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি :
আগস্ট ২১, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় (ন্যাশনাল) নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আজ শুক্রবার (২১ আগস্ট) সংগঠনের মহাসচিব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার বিকাশে বাংলাদেশ( জাতীয়) ন্যাশনাল নিউজ ক্লাবকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের দিন নয়, এটি সংগঠনের অতীত কার্যক্রম মূল্যায়ন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা গ্রহণেরও একটি গুরুত্বপূর্ণ সময়।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে।”
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য আগামী ১০ অক্টোবর ২০২৬, রোজ শনিবার তারিখ নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংবাদিকদের সম্মাননা এবং অন্যান্য কর্মসূচি গ্রহণের বিষয়ে সভায় মতামত প্রদান করা হয়।
এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সফল ও বর্ণাঢ্য করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
যুগ্ম মহাসচিব খায়রুল বাশার লাবু বলেন, সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য দেন শাহিন আলম আশিক, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান। তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের মধ্যে ঐক্য বৃদ্ধি এবং প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুল ইসলাম, আজহার আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভা শেষে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।