ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ আগস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
আগস্ট ১২, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ আগস্ট স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা হাজী মোঃ জহুরুল আমিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের অভ্যন্তরে একটি কুচক্রী মহল নানা ধরনের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে হলে দল-মত নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করা জরুরি। তিনি আরও বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে শহীদ জিয়া স্মৃতি সংসদ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের যুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম, আব্দুল মান্নান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম আশিক, ভূমি বিষয়ক সম্পাদক মোঃ আজহার আলী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হেকমত আলী, মোঃ সাজ্জাদ হোসেন, তরিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ৫ আগস্টের তাৎপর্য, দেশের বর্তমান পরিস্থিতি, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃ রেজাউল কবির দীপুর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৬ তারিখে স্ট্রোকজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে মোঃ রেজাউল কবির দীপু রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।