ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের জিয়ানগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে রুখে দিন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) এমউই মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়াতনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এমউই মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ হেলাল উদ্দিন গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নাসরিফা পারভিন, মেডিকেল অফিসার, জিয়ানগর স্বাস্থ্য কমপ্লেক্স; খান মো. নাসির উদ্দিন, সভাপতি, প্রেস ক্লাব।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান, উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহিদুল ইসলাম শাহিদ,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক হাবিবুর রহমান কাজি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আরিফুল ইসলাম।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন।সোনালী ব্যাংকের ম্যানেজার মো. মশিউর রহমান, মেডিকেল অফিসার ডা. নাসরিফা পারভিন এবং
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলিত বালিকা বিদ্যালয় (পাড়েরহাট), এমউই মডেল মাধ্যমিক বিদ্যালয় (জিয়ানগর) এবং রামচন্দ্রপুর পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়।
প্রথম রাউন্ডে চারটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে এমউই মডেল মাধ্যমিক বিদ্যালয় ও রামচন্দ্রপুর পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় উত্তীর্ণ হয়। জমজমাট ফাইনালে এমউই মডেল মাধ্যমিক বিদ্যালয়কে পিছনে ফেলে রামচন্দ্রপুর পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।