ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ নূরুল ইসলাম মণি

বিশেষ প্রতিনিধি :
মে ১৪, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সরকারের প্রধান তারেক রহমান বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন। তিনি দেশকে দু’ভাগ করেননি, চেতনা বিক্রি করেননি বলেন,জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি ।বৃহস্পতিবার (১৪ মে) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।আক্ষেপ প্রকাশ করে চিফ হুইপ বলেন, ‘১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে। সেই সিঙ্গাপুর এখন কোথায় আর আমরা কোথায়? চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি।এসময় তিনি অভিযোগ করেন, বিগত সরকার দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে।সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, ‘তারেক রহমানের বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগের মধ্যে কৃষক কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে কৃষকরা স্বল্প মূল্যে বীজ, সার ও কীটনাশক পাবেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধাও পাবেন কৃষকরা।তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে অবহেলিত নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।