ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি:
এপ্রিল ৩০, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ-২০২৬ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “Education Financing: Hold the Flame High” প্রতিপাদ্য এবং “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জিবিকে সিডিএল, হলদীবাড়ীতে এ সভার আয়োজন করা হয়।গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) ও গণসাক্ষরতা অভিযান-এর যৌথ বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার (মাধ্যমিক) বিভাস চন্দ্র, মোঃ শাহিন মিয়া অধ্যক্ষ পুষ্প টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ আতাউর রহমানসহ পার্বতীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা শিক্ষাখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, শিক্ষার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি। একই সঙ্গে শিক্ষাবান্ধব নীতি প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।