ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ভোজ্যতেল সংকটের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :
এপ্রিল ৯, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের শহীদ মিনার সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি অসাধু ব্যবসায়ী চক্র মজুদদারির মাধ্যমে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন। তারা দ্রুত এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ সময় বক্তব্য দেন পিরোজপুর গণউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহ-সভাপতি আফজাল হোসাইন লাভলু, জেলা মহিলা পরিষদের সভাপতি খালেদা আক্তার হেনা, রফিকুল ইসলাম পান্না, শিক্ষক নেতা স্বপন চক্রবর্তী, ক্যাব সদস্য রিয়াজুল হক রেজা ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ। এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি খেলাফত হোসেন খশরু, মুসলিম টাইমস এর জেলা প্রতিনিধি মাহামুদ হোসাইন, সাদেক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে অবিলম্বে বাজারে ভোজ্যতেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং এ সংকটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।