ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হৃদয় আলম ফরহাদ :
ডিসেম্বর ১০, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার নানা আয়োজনে রাজধানী ঢাকা সহ সারাদেশে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন—হিউম্যান রাইটস মনিটারিং অর্গানাইজেশন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং অধিকার ডেভেলপমেন্ট সোসাইটি—দিবসটি মহাধুমধামে উদযাপন করে। মানবাধিকার সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য সামনে রেখে সারাদেশে এই কার্যক্রম যথাযথভাবে পালিত হয়। এবারের বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ছিল “জনবান্ধব রাজনীতি” এবং “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ”। এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিগুলোতে মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ, এবং মানবিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়। জাতিসংঘের সহযোগিতা, সুশীল সমাজের অংশগ্রহণ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে আলোচনায় উঠে আসে মানবাধিকার রক্ষায় সকল পক্ষের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, “মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার, সুশীল সমাজ, নাগরিক সমাজ এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টা জরুরি।” তারা আরও উল্লেখ করেন যে, মানবাধিকার রক্ষায় যৌথ উদ্যোগই পারে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে। উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে মানবাধিকার সুরক্ষার বৈশ্বিক ভিত্তি স্থাপন করে। এরপর থেকে প্রতি বছর সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপন করা হয়ে আসছে ।মানবাধিকার, স্বাধীনতা, মর্যাদা ও সমতার আদর্শকে সামনে রেখে দিনটি পালনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মানবাধিকার বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।