ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বাসের চাপায় মাদ্রাসার হাফেজের মৃত্যু

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ডিসেম্বর ২৪, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়ায় অজ্ঞাতনামা পরিবহনের চাপায় এক মাদ্রাসার হাফেজের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে কুয়াকাটা–পটুয়াখালী মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর অটো রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (১৮)। তিনি নীলগঞ্জ ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের মোঃ জাকির হোসেন খানের ছেলে। সাইফুল ইসলাম নাওভাঙ্গা দাখিল মাদ্রাসার হাফেজ এবং দাখিল পরীক্ষার্থী ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম পাখিমারা এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় কুয়াকাটা থেকে বরিশালগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কলাপাড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কলাপাড়া থানা পুলিশ জানায়, ঘাতক বাসটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।