ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে ভেজাল দুধ উৎপাদন করার অপরাধে ৫ জনকে জেল জরিমানা

Link Copied!

যশোরের কেশবপুরে ভেজাল দুধ উৎপাদন করার অপরাধে ৫ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে ঘোষপাড়ায় একটি সঙ্ঘবদ্ধ চক্রের গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৫ জনকে ১বছর জেল ও ১ লক্ষ টাকা করে জরিমানা এবং ১জনকে ৩মাসের জেল ও ১লক্ষ টাকা জরিমানা আরোপ করেন।এসময় বিপুল পরিমাণে ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়।উপস্থিত ছিলেন, যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভেজাল ও অপরাধমুলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এ ধরনের অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।