ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুলিশের অভিযানে ৬২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং ২৩, ২৬/০২/২০২৬ ইং) মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পোনে ১১টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি নিচু জমিতে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন।ধৃত আমজাদ হোসেন (৪৫) হাবড়া ইউনিয়নের পিরোজপুর তাতীপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এ বিষয়ে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে পিরোজপুর গ্রামের একটি নিচু জমিতে ইয়াবা বিক্রি হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে ৬২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে জুয়া আইনে তার বিরুদ্ধে একটি মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।