ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু, নেই ইসলামী আন্দোলন

নিজস্ব সংবাদদাতা:
জানুয়ারি ১৫, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় অংশ নেওয়া দলগুলোর সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। মঞ্চে জামায়াত আমিরের পাশে চেয়ার নির্ধারিত থাকলেও আসেননি চরমোনাই পীর।বৃহস্পতিবার রাত ৮টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তারা অংশ না নেওয়ায় বিলম্বিত হয় সংবাদ সম্মেলন।ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আজকে সংবাদ সম্মেলনে যাওয়া হচ্ছে না। জোটে থাকার বিষয় আগামীকাল পুরোপুরি বলা যাবে।এর মধ্যে আগামীকাল সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। শুক্রবার বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।