ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিদায়ি ২ উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ

নিজস্ব সংবাদদাতা:
ডিসেম্বর ১১, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।বিদায়ি দুই উপদেষ্টার সম্মানে আজ বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন। মধ্যাহ্নভোজ শেষে তাদের সঙ্গে ছবি তোলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে বলে গতকাল জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।