ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের দায়িত্ব পেল জাতীয় মানবাধিকার কমিশন

নিজস্ব সংবাদদাতা:
নভেম্বর ২৭, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫–এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে কমিশনকে দেশে ‘ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম’ বা এনপিএমের দায়িত্ব পালন করার ক্ষমতা প্রদান করা হলো। এই ক্ষমতা কাজে লাগিয়ে কমিশন এখন দেশের যেকোনো আটককেন্দ্র ও কারাগারে গিয়ে নির্যাতন, অমানবিক আচরণ ও অনিয়ম প্রতিরোধে নজরদারি চালাতে পারবে।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকেই অধ্যাদেশটি সবুজ সংকেত পায়।বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আন্তর্জাতিক বাধ্যবাধকতার অংশ হিসেবে বাংলাদেশ এখন মানবাধিকার রক্ষায় আরও জবাবদিহিমূলক অবস্থানে যাচ্ছে। তাঁর ভাষায়, “কমিশন এখন আটককেন্দ্র ও জেলগুলোতে স্বাধীনভাবে পরিদর্শন চালাতে পারবে, প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করবে এবং নির্যাতন প্রতিরোধে সুপারিশ করবে।তিনি আরও উল্লেখ করেন, পরিদর্শন ও প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর উপদেষ্টা পরিষদ প্রথমে অধ্যাদেশটির নীতিগত অনুমোদন দিয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।