ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুনি হাসিনার ফাঁসির রায়ে যা বললেন মুজাহিদপুত্র মাবরুর

নিজস্ব সংবাদদাতা:
নভেম্বর ১৭, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর। সোমবার বিকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে মাবরুর বলেন, ‘এই নভেম্বর মাসের ২১ তারিখ দিবাগত রাতেই আমার বাবাকে ফাঁসি কার্যকর করার মাধ্যমে হত্যা করেছিল শেখ হাসিনার সরকার। আর আজ ১৭ নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় হলো সেই একই ট্রাইব্যুনাল থেকে। আল্লাহ বিচার অবশ্যই করের এই রায়ে প্রমানিত। বাংলাদেশের এই ঘটনা বিশ্বের বিচারিক ইতিহাসের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। সেইম আদালত, সেইম মামলা, সেইম আইনের ধারা, শুধু আসামি পাল্টে গেছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন’। উল্লেখ্য, জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি দেয় আওয়ামী লীগ সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।