ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জেমস বন্ড’ নির্মাতা তামাহরি আর নেই

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ১০, ২০২৫ ৩:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

মারা গেছেন ‘জেমস বন্ড’ খ্যাত চলচ্চিত্র পরিচালক লি. তামাহরি। বৃহস্পতিবার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তামাহরির পরিবার রেডিও নিউজিল্যান্ডকে জানায়, দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন তিনি।এক বিবৃতিতে পরিবার জানিয়েছে, কারিশম্যাটিক ও অসাধারণ সৃষ্টিশীল এই মানুষটি মাওরি শিল্পীদের পর্দায় বাইরেও সমানভাবে তুলে ধরেছেন। তাকে হারানো সত্যিই এক অপূরণীয় ক্ষতি।১৯৫০ সালে ওয়েলিংটনে জন্ম নেওয়া তামাহরি ছিলেন মাওরি ও ব্রিটিশ বংশোদ্ভূত। ৭০-এর দশক থেকে তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চলচ্চিত্রশিল্পে কাজ শুরু করেন।জিওফ মারফির একাধিক সিনেমায় টেকনিশিয়ান হিসেবে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া নাগিসা ওশিমার আন্তর্জাতিক প্রযোজনা ‘মেরি ক্রিসমাস, মি. লরেন্স’-এ তিনি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন।পরিচালক হিসেবে বড় পরিচিতি পান ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্স ওয়ার ওয়ারিয়র্স’ দিয়ে-অকল্যান্ডে টিকে থাকা এক মাওরি পরিবারের সংগ্রাম ও সহিংসতা নিয়ে নির্মিত তীব্র ড্রামা। মুক্তির পর ছবিটি নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত হয় এবং আন্তর্জাতিক মঞ্চেও আলোচিত হয়।এর সফলতার পর তিনি হলিউডে কাজের সুযোগ পান। নিক নল্টে ও চাজ প্যালমিন্টেরি অভিনীত পিরিয়ড নোয়ার ‘মালহোল্যান্ড ফলস’ পরিচালনা করেন তিনি।তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত কাজ ২০০২ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিরিজের ছবি ‘ডাই অ্যানাদার ডে’। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।