ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিআরসহ নানা দাবিতে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল : মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধি:
অক্টোবর ১৬, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন,পিআরসহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল । তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপস নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না।বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, ‘নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল।এসময় তিনি আরও বলেন, ‘স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, সংস্কার করা হবে পুরানো জঞ্জালের। এ পরিস্থিতিতে নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দাবি-দাওয়া থাকলে তার সমাধান হবে নির্বাচিত সংসদের মাধ্যমে। বিএনপি মহাসচিব মির্জা ফকরুল জোর দিয়ে বলেন, ‘নির্বাচন নিয়ে আর কোনো আপস নয়, ভোট হবে, যেখানে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ।’ এসময় দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।