ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভয়াবহ ৫ আগস্ট ও বিজয়ের গণ-অভ্যুত্থান দিবস আজ

Link Copied!

ভয়াবহ ৫ আগস্ট ও বিজয়ের গণ-অভ্যুত্থান দিবস আজ। এ দিনে ছিল একদিকে চোখে অশ্রু অপরদিকে ছিল আনন্দ উল্লাসের মাতহারা সারাদেশ। গণ-অভ্যুত্থানেইতিহাস বদলে দেওয়া দিবস আজ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের এদিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। তার দানবতা দেখে গোটা বিশ্ব যেন কম্পিত হয়ে উঠে। নিজের দেশে নিজের সরকার কতৃক এভাবে গণহত্যা হয়তো কখনো দেখেনি বিশ্ব। হয়তো সে দিনের এই ত্যাগ কখনো ভুলবে না জাতি। গণ-অভ্যুত্থানের সে আশা আঙ্খাকা এখনো জাতি বুঝে পাইনি। বিগত সরকারের বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের স্বৈরাচারের অবসান ঘটিয়ে এদেশের ছাত্র জনতা একটি সুন্দর সোনার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বুকের তাজা রক্ত কালো পিচে ঢেলে দিয়েছিলো। হয়তো সেটা নিয়ে এখন কেউ কেউ রাজনীতি করছে। কিন্তু সেই অর্জন ছিলো গোটা দেশের ছাত্র-জনতার। এটা কোন রাজনৈতিক দলের একক ফসল ছিলো না। দেশের রাজনৈতিক ইতিহাসে এক সন্ধিক্ষণের দিনে গোটা দেশ এখন স্বরন করছে সেই যোদ্ধাদের। এক বছর আগে এই দিনে ছাত্র-জনতার আন্দোলনের চাপে দেশত্যাগ করেন শেখ হাসিনা। বর্তমানে এ অপরাধে আন্তজাতিক আদালতে তার বিচার চলমান রয়েছে। দেশে এখনো নানাবিধ চক্রান্ত চলছে। জনসাধারন রয়েছে চরম বিপাকে। তবুও জাতি সেই বাংলার দামাল ছেলেদের ভুলেনি আজও। বর্তমান সরকার এ দিনকে সরকারিভাবে ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।২০২৪ সালের ১ জুলাই কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুতই বিস্তৃত হয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হয় শ্রমিক ও সাধারণ জনগণের অংশগ্রহণ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, গ্রেপ্তার অভিযান ও রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে ৫ আগস্ট তা চূড়ান্ত পরিণতির দিকে যায়। ওই দিন বিকেলে কারফিউ অমান্য করে লাখো মানুষের ঢল নামে গণভবনের দিকে। এর কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।পরদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক ঘোষণায় দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেন। তিনি জানান, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক দলের প্রতিনিধি ও ছাত্র আন্দোলনের নেতাদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মাত্র ছয় মাসের মাথায় ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভা ও সংসদের অবসান ঘটে।গণ-অভ্যুত্থানের স্মরণে আজ বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টার বাণীতে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ছাত্র ইউনিয়ন দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বলা হয়, আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় ১১৮ শিশুসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারায় এবং প্রায় ১২ হাজার মানুষ আহত হন। এসব ঘটনায় তদন্ত ও জবাবদিহির আহ্বান জানিয়েছে জাতিসংঘ।পূর্ববর্তী সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দমন-পীড়নের অভিযোগ, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।