ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তির ঐক্য অটুট রাখতে হবে : সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ২, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে লালন এবং ধারণ করতে এ অভ্যুত্থানের সকল শক্তির ঐক্যকে অটুট রাখতে হবে। বিদ্বেষ কিংবা বৈষম্যের সৃষ্টি হলে তা ফ্যাসিবাদের ফিরে আসার উপলক্ষ্য তৈরি করতে পারে বলেছেন,সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী । উপদেষ্টা শনিবার রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান : বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে একটি কালচারাল ন্যারেটিভ তৈরি করতে হবে, যা এর প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতাকে অটুট রাখার পাশাপাশি বাংলাদেশের মানুষের মনন ও বোধকে ঘিরে একটি সাংস্কৃতিক ধারার নির্মাণ করবে।সভায় বক্তৃতা করেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, কবি রায়হান জহির ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি।অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে অবদানের জন্য কবি-লেখকদের সম্মাননা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।