ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মধ্যরাতে মাদকের বিরুদ্ধে অভিযান

Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে মধ্যরাতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।  সোমবার) রাত ১১.৩০ ঘটিকার সময় কিশোরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহার নেতৃত্বে উপজেলার বাহাগিলী ইউনিয়নের সন্ন্যাসীপাড়া আশ্রয়ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ০১(এক) জন নেশা খোরকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ব্যাক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করা ও বিরক্তিকর আচরণের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এবং তাকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়।দন্ডপ্রাপ্ত আসামী কিশোরগঞ্জ উপজেলার বাহালী ইউনিয়নের সন্ন্যাসীপাড়া আশ্রয়ন এলাকার মৃত
আব্দুল কাফির ছেলে মোঃ লিয়ন মিয়া (২৫),। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।