ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়কসহ হাতেনাতে গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদদাতা:
জুলাই ২৬, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়কসহ পাঁচজন। পরে ১০ লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদ আহম্মেদ।তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে।ওসি জানান, চাঁদা দাবিকারী ওই শিক্ষার্থীর নাম রিয়াদ। তিনি গুলশান এলাকার অবস্থিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। চাঁদা নেওয়ার সময় তাকেসহ পাঁচজনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।জানা যায়, গ্রেপ্তারকৃতদের একজন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ সম্মিলিত বেসকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।