ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা:
জুলাই ২০, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণে কাজ করছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম বলেন, বাসটিতে আগুন কেউ দিয়েছে নাকি বাসে নিজে থেকে আগুন ধরেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি অক্সিজেন-নিউ মার্কেট রুটে চলাচল করে।বাসটি যাত্রী নেওয়ার জন্য নিউ মার্কেট মোড়ে দাঁড়ানো অবস্থায় ছিল। হঠাৎ করে আগুন জ্বলতে দেখলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বাসে আগুন লাগার সংবাদ আছে সাড়ে ৭টার দিকে। খবর পেয়ে নন্দনকাননের ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।চট্টগ্রামে এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।