ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তি করায় চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা:
জুলাই ১৯, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ট্রাকের ওপর মঞ্চটি করা হয়েছিল।শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে।বিকেল পাঁচটার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের। ঘটনার বিবারনে জানাযায়,কক্সবাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে চকরিয়ায় অনুষ্ঠেয় ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) পথসভায় হামলা চালিয়ে মঞ্চস্থল ভাঙচুর করা হয়েছে। পরে তারা মিছিল সহকারে চকরিয়া পৌরশহরের মহাসড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ করেন। এ ঘটনায় চকরিয়া পৌরশহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়স্ত্রণে আনে। শনিবার বিকালে চকরিয়ায় পৌরশহরের জনতা শপিং সেন্টারে এনসিপি চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানে পথসভার আয়োজন করে। ওই পথসভায় এনসিপির যুগ্ম মুখ্যসচিব নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল। এর আগে দুপুরে কক্সবাজার জেলা শহরে একটি পথসভায় এসসিপি’র যুগ্ম মুখ্যসচিব নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিলেন। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। ঘের দখল করছেন, মানুষের জায়গা জমি দখল করছেন, চাঁদাবাজ দখল করছেন, আবার নাকি তিনি সংস্কার বোঝেন না। আমরা বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বোঝেন না। রাজপথে তাদেরকে দেখিয়ে দেবো ইনশাহআল্লাহ।
বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে চকরিয়া উপজেলার বিএনপি ও অঙ্গসঙ্গঠনের নেতাকর্মীরা বিকাল সাড়ে তিনটার দিকে জড়ো হয়ে চকরিয়া জনতা শপিং সেন্টারের ট্রাকের ওপর বানানো স্টেজ ভেঙে ফেলেন। পরে তাদের মাইক বন্ধ করে দেন। এ সময় এনসিপির নেতাকর্মীরা পালিয়ে যান। চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক বলেন, ‘এনসিপি নেতার উদ্ধত্যপূর্ণ বক্তব্য আমরা মেনে নেব না। এর প্রতিবাদে চকরিয়া-পেকুয়ার জনগণ ফুসে উঠেছে। তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। তিনি নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ করেন। এদিকে এনসিপি নেতারা মহাসড়কের ফাঁশিয়াখালী আর্মি ক্যাম্প এলাকায় অবস্থান করেন। পরে সেনাবাহিনী সাজোয়া যান নিয়ে এনসিপি নেতাদের চকরিয়া থেকে নিরাপদে সরিয়ে দেয় বলে বিশ্বস্থসূত্রে জানা গেছে। বিএনপির নেতা-কর্মীরা বলেন, আজ দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপির নেতা-কর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়াসহ কক্সবাজার জেলায় বিএনপির নেতা-কর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকেল চারটা থেকে চকরিয়ায় মহাসড়কে বিএনপির নেতা-কর্মীদের মিছিল শুরু হয়। তাঁরা সালাহউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন।প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন।এনসিপির নেতা-কর্মীরা বলেন, আজ বিকেল পৌনে চারটার দিকে ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন। এ সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাচ ভাঙচুর করেন। তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয়।এনসিপির চকরিয়া উপজেলা সংগঠক খাইরুল বাশার প্রথম আলোকে বলেন, ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছেন। ব্যানার ছিঁড়ে ও ট্রাকের কাচ ভাঙচুর করেছেন। পরে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল দখল করে নিয়ে স্লোগান দেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মঞ্চ ভাঙচুরের বিষয়টি এখনো আমরা জানি না। চকরিয়া থানার ওসি (তদন্ত) বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এনসিপি নেতাদের সেনাবাহিনীর সহায়তায় চকরিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, ‘চকরিয়ায় আমাদের সমাবেশ ছিল। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা মঞ্চ ভাঙচুর করেছেন। এ কারণে সেখানে অনুষ্ঠান হয়নি। আমাদের নেতা-কর্মীরা চকরিয়ায় অবস্থান করেননি। আমরা বর্তমানে (বিকেল ৫টা ৫ মিনিটে) লামা-থানচি সড়কের ফাসিয়াখালী এলাকায় অবস্থান করছি। আমাদের কেন্দ্রীয় নেতা-কর্মীরাও সঙ্গে আছেন। এখানে বিএনপির নেতা-কর্মীদের একটা জটলা রয়েছে। আমরা আতঙ্কিত অবস্থায় আছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।