ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত অন্তত ৪ আহত অনেক

আওরঙ্গজেব কামাল :
জুলাই ১৬, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

বুধবার ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি শেষে ফেরার সময় হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপি’র শীর্ষ নেতারা। পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষের পর প্রথমে শহরে ১৪৪ ধারা এবং পরে রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়। এদিকে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোপালগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য জানান। তিনি জানান, এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।বিকেলে এনসিপির সমাবেশ শেষে শহর ত্যাগের সময় দলটির গাড়িবহরে হামলা চালানো হয়। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় অংশ নেয়। হামলার সময় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।ঘটনার পর এনসিপির শীর্ষ নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহার করে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।এদিকে জামায়াতে ইসলামী বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। অপরদিকে গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউজে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র নেতারা।রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সেখান থেকেই তাদের কর্মসূচি নিয়ে পরবর্তী পরিকল্পনা জানানো হবে।গোপালগঞ্জ থেকে খুলনা পৌঁছে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।তিনি বলেন, “জুলাই পদযাত্রার পরবর্তী কর্মসূচি এবং আজকের সামগ্রিক পরিস্থিতি সেগুলো নিয়ে সবাইকে ব্রিফ করবেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।