ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জুলাই ফাউন্ডেশন কার্যালয় ভাঙচুর করেছে জুলাই আহতরা

ডেস্ক রিপোর্ট :
জুলাই ৮, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জুলাই ফাউন্ডেশন কার্যালয় ভাঙচুর করেছে জুলাই আহতরা। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল থেকে ভাঙচুর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা গেছে, জুলাই আন্দোলনের আহতরা জুলাই ফাউন্ডেশন কার্যালয় ভাঙচুর করছে। তারা জোর করে অফিস কার্যালয় ঢুকে পড়ে সেখানে গ্লাস, দরজা ভাঙচুর করে।এ ছাড়া নানা ধরনের গালাগাল করতে শোনা যায়। অফিসে থাকা লোকজন জুলাই আহতদের নানাভাবে শান্ত করার চেষ্টা করলে তারা শান্ত না হয়ে উত্তেজিত হয়ে অফিসের কার্যালয় ভাঙচুর করতে থাকে। ছড়িয়ে পড়া ওই ভিডিওর নিচে মোহাম্মদ ফরকান জুয়েল নামে একজন লিখেন, তোদের নেতারা বিভিন্ন এলাকায় মিটিং-শোডাউন করে লাখ লাখ টাকা খরচ করে। তোরা তাদের মাথায় তৈল-দে।
আরকজন লিখেন, আহারে তাইলে তো ব্যাবসায় লাল বাতি জ্বলবে। এর আগেও উন্নত চিকিৎসার দাবিতে জুলাই-আগস্টের আন্দোলনে আহতরা সড়ক অবরোধ করে। সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তরফ থেকে তাদের আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসার বিষয়টিও দেখভাল করা হচ্ছে। তবে চিকিৎসাধীন ব্যক্তিদের অভিযোগ, তারা ভালো চিকিৎসা পাচ্ছেন না।সহায়তাও পেয়েছেন ‘সামান্য’। এই আন্দোলনকে পুজি করে একশ্রেণির মানুষ লাভবান হয়েছে বলেও তাদের অভিযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।