ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যৌনকর্মীদের অপমানজনক কথা বলার প্রতিবাদে বিক্ষোভ।

Link Copied!

সোমবার, ঠিক বিকেল চারটায়, সোনাগাছির শীতলা মন্দির সংলগ্ন স্থানে, সোনাগাছি সেক্স ওয়ার্কার কমিটির আহবানে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অপ্রীতিকর কথা বলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করলেন।

২০শে জুন 2025, বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার, যৌনকর্মীদের তীব্র ও আপত্তিকর যে মন্তব্য করেছেন, যৌন কর্মীদের অপমান করেছেন তাহার পরিপ্রেক্ষিতে, এবং যেখানে তিনি কলকাতা পুলিশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে সোনাগাছির যৌনকর্মীদের সাথে তুলনা করেছেন তার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন যৌনকর্মীরা, তারা বলেন প্রকাশ্যে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে।

তাহারা আরো বলেন আমাদের সম্প্রদায়ের জন্য আঘাত মূলক এবং অসম্মানজনক এই ধরনের বক্তব্য কেবল অত্যন্ত অসংবেদনীয়, প্রান্তিক সম্প্রদায়ের বিরুদ্ধে ক্ষতিকারক। একজন নেতা হয়ে কি করে এই ধরনের মন্তব্য করেন,

আরো বলেন কলকাতা হাইকোর্ট ডিগনিটি নিয়ে যে পেশায় যারা আছেন তাদের সেই পেশায় থাকার কথা বলেছেন, অথচ একজন সাংসদ হয়ে সেই ব্যাপারটা কি জানেন না, তিনি সোনাগাছি যৌনকর্মীদের অপমানজনক কথা বলছেন এই অধিকার কে দিয়েছে। আমরা এর প্রতিবাদ করছি, প্রতিবাদ জানাচ্ছি, যদি ক্ষমা না চান তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো, আজ ছোট্ট একটি বিক্ষোভের মধ্য দিয়ে আমরা জানাতে চাই অবিলম্বে ক্ষমা চাইতে হবে, এলাকা সমস্ত যৌনকর্মীদের আহ্বান করছি সবাই আসুন দলগতভাবে প্রতিবাদ জানাই, তাহলে আগামী দিনে আমাদের কি আরো অপমানজনক কথা শুনতে হবে। কেন আমাদের ডিগনিটি ও পেশার উপর বারবার আঘাত আনা হচ্ছে।

আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, আমরা পদাতিক সংগঠনের রতন দোলুই, উপস্থিত ছিলেন ভারতী দে, শান্তনু চ্যাটার্জি, রাজকুমারী ঘোষ সহ অন্যান্যরা।

আমরাও মানুষ, কর্মে আলাদা, কিন্তু আমরা কারো না কারো সন্তান, তাই আমাদের অপমান করার অধিকার কারো নায়, সোনাগাছির যৌনপল্লীতে পেশায় থেকে আমরা নিজেদের জীবন যাপন করছি। তাই সমাজের সকল স্তরে শিক্ষিত মানুষকে জানাতে চাই, আমাদের সংযত ভাবে কথা বলুন, বারবার আমরা অপমানিত না হই।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।