ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তালার বালিয়ায় মাছের ঘের লুটপাট ,দখলের চেষ্টা

বিশেষ প্রতিনিধি :
জুন ২২, ২০২৫ ২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেরসা ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় কয়েকটি মাছের ঘরে লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা জানায়, খুলনা জেলার পাইকগাছা থানার জায়গা হওয়া সত্ত্বেও বিএনপির নাম ভাঙিয়ে নুর ইসলাম দ্বারার নেতৃত্বে বালিয়া এলাকার মৃত আনসারের ছেলে রুহুল আমিন গাজী, মৃত মনি গাজীর ছেলে আনিছুর, আসাদুলের ছেলে মনি ও তাদের লোকজন কয়েকটি ঘেরের অবৈধভাবে মাছ মেরে নেয় এবং ঘেরের বাসা লুটপাট ও ভাঙচুর করে ঘের কেটে দেয়। এতে কয়েক লক্ষ টাকার মাছ নদীতে চলে যায় । ভুক্তভোগী শেখ আলমগীর বলেন, আমি কোন রাজনৈতিক দলের নেতা কর্মী না , অথচ নুর ইসলাম দ্বারা ও তার লোকজন আমার মাছের ঘের কেটে দিয়ে কয়েক লক্ষ টাকার মাছ লুটপাট করেছে। আমি বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানায়। ভুক্তভোগী মীর তুহিন বলেন, আমি একজন হতদরিদ্র, আমার নিজের বসবাস করার জায়গাটুকু পর্যন্ত নাই। এই ঘেরটি আমার সম্বল ছিল। আমার সব শেষ হয়ে গেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে বিএনপি নেতা শেখ জাকির হোসেন বলেন, আমি নিজে ঘেরে  গিয়ে দেখি ঘের গুলি, করে বা কারা কেটে দিয়েছে ও ভাঙচুর করেছে। তিনি আরো বলেন এটা আমাদের এলাকার কোন বিএনপি নেতাকর্মী জানেনা বা করে নাই। যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরেজমিন  খোঁজ নিয়ে জানা যায়, নুর ইসলাম দ্বারা জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানের পর থেকে এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে ত্রাসের রাম রাজত্ব  কায়েম করেছে । এলাকাবাসী জানাই তিনি বিএনপির কোন পদে আছে কিনা আমরা জানিনা । তিনি আওয়ামীলীগের সময় আওয়ামীলীগের সাথে বিএনপির সময় বিএনপির সাথে থাকেন। এ বিষয়ে পাইকগাছা ও তালা থানার বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি কিছুই জানেন না বলে জানান। বিএনপি নেতৃবৃন্দরা এ সময় বলেন অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। এ বিষয়ে নুর ইসলাম দারার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি বিষয়টি দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।