ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরের শ্রীরাকাঠীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর অফিস ::
জুন ১৭, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীরামকাঠী বন্দর বাজারের স্থানীয় জনতা। সোমবার (১৬ জুন) রাতে উপজেলার শ্রীরামকাঠী ফেরিঘাট এলাকায় বহিরাগত দুই ব্যক্তিকে তাদের চলাফেরা সন্দেহজনক হলে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার মাসুম ও আরিফ নামে দুই ব্যক্তির নেতৃত্বে তাদেরকে ধরে ফেলেন এবং তাদের সাথে থাকা ৪৮০ পিস ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়। পরে নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে নাজিরপুর থানার এস আই মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে।আটক মাদক ব্যবসায়ী লিমন হাওলাদার জিহাদ পিরোজপুর জেলার সদর উপজেলার শিকারপুর গ্রামের ৪নং ওয়ার্ডের মোঃ টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া একই জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ চান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভুঁইয়া।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার স্থানীয় জনতা প্রথমে সন্দেহজনক দুই ব্যক্তিকে ধরে ফেলে এবং তাদের কাছে মাদক আছে এরুপ সংবাদ দিলে, এস আই সরোয়ারের ও এস আই রহমতের নেতৃত্বে অভিযান টিম সেখানে উপস্থিত হয়ে আটক দুই ব্যক্তির নিকট থেকে ৪৮০ পিস ইয়াবাসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।