ঢাকারবিবার , ৮ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দেশের স্বার্থে যৌক্তিক বক্তব্যে আমাদের সমর্থন থাকবে : সারজিস আলম

নিজস্ব সংবাদদাতা:
জুন ৮, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর একটি বক্তব্য শেয়ার করে বলেছেন, ‘দেশের স্বার্থে যেকোনো যৌক্তিক বক্তব্যে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।উল্লেখ্য, বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী তার এক বক্তব্যে বলেছেন, ‘ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা পরিকল্পিতভাবে পুশ-ইনসহ নানা পদক্ষেপ নিচ্ছে। পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা, সীমান্ত হত্যা ও জেলেদের সঙ্গে দুর্ব্যবহার সব কিছুই এরই অংশ। রবিবার (৮ জুন) সন্ধ্যায় ফেসবুক পোস্টে ওই বক্তব্য শেয়ার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।