ঢাকাশুক্রবার , ৬ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :
জুন ৬, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। পুটি, কাতলা, রুই, কাউকে ছাড় দেয়া হবে না। আইন সবার জন্য সমান। এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তার কোনো ঘাটনি নেই। পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।তিনি নাগরিকদের উদ্দেশ করে বলেন, কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে দ্রুত থানায় অভিযোগ দেবেন। কোনো থানা মামলা না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এর আগে, সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, লঞ্চ ছেড়ে যাওয়ার সময় নিয়ে যারা যাত্রীদের সাথে প্রতারণা করে কালক্ষেপণ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। দুই-একটি লঞ্চের জন্য ঈদযাত্রা যেন দুর্ভোগে পরিণত না হয়।উপদেষ্টা আরও বলেন, নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে লঞ্চের টিকিট। দুই-একটি বাদে অধিকাংশ লঞ্চই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। গত ৫ দিনে ঘাট ছেড়েছে ৮২৪টি লঞ্চ। যেসব লঞ্চে ৮ লাখ দক্ষিণাঞ্চলের যাত্রী ঘরে ফিরেছেন বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।