ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: বিডা প্রধান

ডেক্স রিপোর্ট :
জুন ১, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চীনা ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলেছেন,বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন । তিনি বলেন, ‘এই সম্মেলন দুই দেশের মধ্যে সম্পর্ক এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি বাংলাদেশের মাটিতে চীনের সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিনিধি দল। এই দলে প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতা রয়েছেন। যারা চীনের ১৪৩টি কোম্পানির প্রতিনিধিত্ব করছেন। যার মধ্যে অনেকগুলো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানও রয়েছে।রাজধানীতে অনুষ্ঠিত দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চৌধুরী আশিক মাহমুদ এসব কথা বলেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় বেজা এবং বিডা এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও অধিবেশনে যোগ দেন।
চৌধুরী আশিক মাহমুদ বলেন, সম্মেলনের টেকনিক্যাল সেশনে আলোচনার মূল বিষয়বস্তু ছিল, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক অঞ্চল, গার্মেন্টস ও টেক্সটাইল খাতে যৌথ উদ্যোগ, ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতি শিল্পে চীনা প্রযুক্তি স্থানান্তর, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগের সুযোগ। তিনি বলেন, ‘চীন ও বাংলাদেশের প্রায় ৫৫০ জন ব্যবসায়ী প্রতিনিধি আলোচনায় অংশ নেন। চীনা ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, সম্মেলনে বি-টু-বি ও বি-টু-জি এর অধীনে ১০০টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং দুই দেশের উদ্যোক্তারা সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়ে মতবিনিময় করেছেন। তিনি বলেন, বেজা এবং পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যার আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় একটি চীনা এগ্রিভোল্টাইক্স অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।