ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ইলিশ বিক্রির প্রতারণা, গ্রেফতার ৮

নিজস্ব সংবাদদাতা:
মে ২৮, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ইলিশের বাড়ি চাঁদপুর অনলাইন শপ’, ‘চাঁদপুর ইলিশ বাজার’ ও ‘চাঁদপুর ইলিশ ঘাট’এ ধরনের নানা নামে ফেসবুক পেজ খুলে অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এমন অভিযোগের ভিত্তিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম চক্রটির আট জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতাররা হলেন- আনাছ শেখ, কামাল শেখ, ইয়ানুর মোল্লা, জোবায়ের হোসেন, রুবেল শেখ, সাগর হোসেন, আলীনূর ইসলাম ও শরিফুল ইসলাম। গত সোম ও মঙ্গলবার ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ খুলনা, নড়াইল ও যশোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।অন্যদিকে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে অর্ধশত মোবাইল ফোনসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার এ তথ্য জানান।তালেবুর রহমান বলেন, ‘ইলিশের বাড়ি চাঁদপুর অনলাইন শপ’, ‘চাঁদপুর ইলিশ বাজার’, ‘চাঁদপুর ইলিশ ঘাট’- ইত্যাদি নামে ফেসবুকে পেজ খুলে চমকপ্রদ বিজ্ঞাপন দেওয়া হতো। এভাবে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে তারা। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২৫টি মোবাইল ফোন ও ৭০টি অবৈধ সিম উদ্ধার করা হয়েছে।ডিসি বলেন, গত বছর ২০ নভেম্বর মাসুম বিল্লাহ নামে এক ক্রেতা ‘চাঁদপুর ইলিশ বাজার’ পেজে বিজ্ঞাপন দেখে বিকাশে ১৫ হাজার টাকা পরিশোধ করেন। টাকা পাঠানোর পরেও তার ঠিকানায় ইলিশ না পাঠানো হলে তিনি খিলগাঁও থানায় মামলা করেন। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ মামলা তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় চক্রের আটজনকে গ্রেফতার করে। চক্রটি দীর্ঘদিন ধরে পেজ খুলে প্রতারণা করে আসছিল।অর্ধশত মোবাইলসহ দুই চোর গ্রেফতার। ডিসি তালেব আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলীর ‘দ্যা গেজেট অ্যাম্পরিয়াম টেলিকম’ দোকানে অভিযান চালিয়ে আল আমিন ও হাবিব সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অর্ধশত ফোন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য সাড়ে ৮ লাখ টাকা। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- চক্রের এক ব্যক্তির কাছ থেকে এসব চোরাই মোবাইল ফোন কিনতেন তারা। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে। বৈধ কাগজপত্র দেখে স্বীকৃত দোকান থেকে ফোন কেনার পরামর্শ দিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।